আনোয়ারায় তিন পূজামণ্ডপ পরিদর্শন ও অর্থসহায়তা দিলেন আলী আকবর সুমন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিওরী এলাকায় শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমীতে তিনটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ইউপি সদস্য পদপ্রার্থী আলী আকবর সুমন।
গতকাল সোমবার (১৯অক্টোবর) রাতে মণ্ডপগুলো পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বী পূজা উদ্যাপন কমিটির নেতাদের হাতে ব্যক্তিগত পক্ষ থেকে নগদ অর্থসহায়তা তুলে দেন।
পরিদর্শনকালে তিনি মণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় আলী আকবর সুমন বলেন, “আমি আপনাদের পাশে আছি, পাশে থাকব। আপনারা সুন্দর ও সুস্থভাবে নিজেদের ধর্ম পালন করুন। আপনাদের সবাইকে আমাদের পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা।”
ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদ্যাপনের আশাবাদ ব্যক্ত করেন এই ইউপি সদস্য পদপ্রার্থী। পূজামণ্ডপগুলো পরিদর্শনের সময় তাঁর সঙ্গে এলাকার বিপুলসংখ্যক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর






