মোঃ মোশাররফ হোসেন, সখিপুর, টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের সখিপুরে ১২ই অক্টোবর সখিপুরের স্বর্ণকার পট্টিতে প্রতিবছরের ন্যায় এ বছরও দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। প্রতিমা তৈরি কাজ শেষ এখন চলবে প্রতিমায় রং তুলির আঁচর। শেফালী জুয়েলার্স ও হিরা সাগর জুয়েলার্সের সামনে এই হিন্দুদের সবচেয়ে বড় উৎসব শারদিয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। কারিগররা প্যান্ডেল প্রতিমা স্থাপন শুরু করেছে সরজমিন ঘুরে গণমানুষের আওয়াজ এই তথ্য সংগ্রহ করেছে। প্রতিমার সম্পূর্ণ খরচ হীরা সাগর জুয়েলার্সের মালিক শ্রী সুবাস কর্মকার দিয়েছে গত বছরও সে প্রতিমার সম্পূর্ণ খরচ বহন করেছিল। পূজা আয়োজক কমিটির সভাপতি দুলাল কর্মকার ও সম্পাদক সাগর কর্মকার গণমানুষের আওয়াজকে বলেন আমরা এই স্বর্ণকার পট্টিতে সপ্তমবারের মতো পূজা উদযাপন করতে যাচ্ছে আমাদেরকে আইনশৃঙ্খলা বাহিনী প্রশাসন লোকজন সহায়তা দিবে বলে আশ্বস্ত করেছে আমরাও আশা করছি পাঁচ দিনব্যাপী এই উৎসবটি সম্পূর্ণ করতে পারবো। পঞ্চমী থেকে বিজয়া দশমী পর্যন্ত আমাদের এখানে পূজা অনুষ্ঠিত হয় আমরা সকলের কাছে সহযোগিতা কামনা করছি। স্বর্ণকার পট্টি দোকান মালিকরা এই পূজার আয়োজন করেন এবং সকল খরচ বহন করেন এবছরও ৫ থেকে ৬ লক্ষ টাকার বাজেট ধরা হয়েছে। আকাশ কর্মকার স্বর্ণকার পট্টি শেফালী জুয়েলার্সের মালিক কৃষ্ণ কর্মকার এর ছেলে বলেন আমরা সর্বাত্মক যথাযথভাবে পূজা আয়োজন করব এমন উৎসব পালন করব সকলের কাছে দোয়া সহযোগিতা কামনা করছি।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
