কালবেলা · আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামের কাছে গুলিতে আহত ১১
২৫/১০/২০২৬

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের টালাহাসিতে একটি বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামের কাছে বন্দুক হামলায় ১১ জন গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার রাতে ফ্লোরিডা এঅ্যান্ডএম বিশ্ববিদ্যালয়ের ব্র্যাগ মেমোরিয়াল স্টেডিয়ামের কাছে এ ঘটনা ঘটে। এ সময় পালাতে গিয়ে এক গুলিবিদ্ধ ব্যক্তির দাদি আহত হন।
টালাহাসি পুলিশের প্রধান লরেন্স রেভেল জানিয়েছেন, গুলিবিদ্ধদের মধ্যে ছয়জন অপ্রাপ্তবয়স্ক। তাদের মধ্যে ১১ বছর বয়সী এক শিশুও রয়েছে। আহতদের একজনের অবস্থা আশঙ্কাজনক, তিনজন গুরুতর আহত এবং আটজনের অবস্থা স্থিতিশীল। আহতদের মধ্যে বিশ্ববিদ্যালয়টির একজন শিক্ষার্থীও রয়েছেন।
পুলিশের ধারণা, দুই থেকে তিনজনের মধ্যে বিরোধ ও সংঘর্ষের জেরে গুলি চালানোর ঘটনা ঘটে। তবে হামলার কারণ এবং কারা এতে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের সহিংস অপরাধ তদন্ত বিভাগ ঘটনাটি তদন্ত করছে।
স্টেডিয়ামে বিশ্ববিদ্যালয়ের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত ফুটবল খেলা শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর এ হামলা হয়। তবে খেলার সঙ্গে হামলার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা স্পষ্ট নয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলের আশপাশে তদন্ত চলছে। এ কারণে সাধারণ মানুষকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
সূত্র: সিএনএন
মূল প্রতিবেদনে যান ↗