সচিবালয়ের নিরাপত্তা জোরদার এবং প্রবেশাধিকার নিয়ন্ত্রণে সংসদ সদস্যদের (এমপি) ব্যক্তিগত গাড়িতে করে সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে তাদের ব্যক্তিগত কর্মকর্তা ও গাড়িচালক ছাড়া অন্য কারও প্রবেশের অনুমতি থাকছে না।গত ৪ অক্টোবর মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত হয়।
সভায় সংশ্লিষ্ট কয়েকজন সচিব ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভার কার্যবিবরণীতে বলা হয়েছে, সংসদ সদস্যরা ব্যক্তিগত গাড়ি নিয়ে সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে শুধু তাদের ব্যক্তিগত কর্মকর্তা ও গাড়িচালক প্রবেশের অনুমতি পাবেন।
এক্ষেত্রে, সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় ও অনুমোদন যথাযথভাবে যাচাই করে প্রবেশের ব্যবস্থা করতে হবে বলেও কার্যবিবরণীতে বলা হয়েছে।
The post সচিবালয়ে এমপির সঙ্গে যেতে পারবেন দুইজন appeared first on Mohona Tv.
