প্রকাশিত: ০৮:১৬, ২০ অক্টোবর ২০২৬ আপডেট: ০৮:৪১, ২০ অক্টোবর ২০২৬
নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মঙ্গলবার ভোররাতে নাটোর-পাবনা মহাসড়কের জাহেদা ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে
নাটোরের বড়াইগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) ভোররাতে নাটোর-পাবনা মহাসড়কের জাহেদা ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বনপাড়া হাইওয়ে থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, আরপি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই ৯ জন ও হাসপাতালে নেওয়ার পর একজনের মৃত্যু হয়।
দুর্ঘটনাকবলিত ট্রাক ও বাস
তিনি আরো বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের স্থানীয় হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
এদিকে, দুর্ঘটনার পর মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় দীর্ঘ যানজট।
