ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সৌরভ (২৫) ও আসিফ (২৬) নামে দুইজন বাসযাত্রী নিহত হয়েছেন।
শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে সরাইল উপজেলার বেড়তলা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সৌরভের বাড়ি দিনাজপুরের পার্বতীপুরে৷ তবে নিহত অপরজনের ঠিকানা জানা যায়নি।
এ ঘটনায় আহত হয়েছেন বাসের আরও ১৩ জন যাত্রী। এদের মধ্যে তিনজনকে আশংকাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, সকালে দিনাজপুর থেকে আসা সিলেটগামী দিগন্ত এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাস বেড়তলা পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে বাসের অন্তত ১৫ যাত্রী আহত হন। পরে পুলিশ ও স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়। এরপর চিকিৎসাধীন অবস্থায় আসিফ ও সৌরভের মৃত্যু হয়।
আজকালের খবর/বিএস
