নরসিংদীর বেলাবোতে জনপ্রিয় দৈনিক কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় বেলাবো প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও দৈনিক কালবেলা পত্রিকার প্রতিনিধি আলমগীর পাঠানের উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বেলাবো প্রেসক্লাবের সভাপতি মো.মোশাররফ হোসেন নীলু। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আমিনুল হক।
এ সময় উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আহসান হাবীব বিপ্লব বিপ্লব, বেলাবো থানার (ওসি) এস এম আমানউল্লাহ, বেলাবো উপজেলা যুবদলের সভাপতি মো. আক্তারুজ্জামান আক্তার, সাধারণ সম্পাদক সুমন ফকির রাজ,বেলাবো প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আ:জলীল, বেলাবো উপজেলা ছাত্রদলের সিনিয়র সিনিয়র সহ-সভাপতি মো. তারেক ফকির, বেলাবো প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. স্বপন মাহমুদ, সহ-সভাপতি আমজাদ হোসেন,যুগ্ন সম্পাদক মো.মকবুল হাসান রজনী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. রমজান আলী জুয়েল, দপ্তর সম্পাদক মো. আলী হোসেন,নির্বাহী সদস্য মো. দুলাল সরকার, সদস্য ইশতিয়াক আহমেদ এমাদ,মো.বাদল মিয়া,দিদার হোসেন পিন্টু,শাহিনূর আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে অংশগ্রহণ করে বেলাবো উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আহসান হাবীব বিপ্লব বলেন, কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে উত্তরোত্তর সফলতা কামনা করছি। দৈনিক কালবেলা এতো অল্প সময়ে যেভাবে এগিয়ে গেছে এ অগ্রযাত্রা অব্যাহত থাকুক।
সভা শেষে অতিথিদেরকে নিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
