ক্লাবের ১১৩ বছরের ইতিহাসে সবচেয়ে বড় জয়ের পরও চাকরি বাঁচাতে পারেননি তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
Published : 12 Oct 2026, 09:40 PM
Updated : 12 Oct 2026, 09:40 PM
ফরাসি ক্লাব ভেলোনসিয়েনা তাদের ১১৩ বছরের ইতিহাসে সবচেয়ে বড় জয় পাওয়ার একদিন পরই কোচ পিয়ার ব্লুয়াকে বরখাস্ত করেছে। লিগ ৩-এ দলের বাজে শুরুর কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফরাসি কাপের পঞ্চম রাউন্ডে শনিবার নবম স্তরের দল আহবাহরের বিপক্ষে ১৩-০ গোলের জয়টি ব্লুয়ার জন্য খুব একটা স্বস্তি বয়ে আনতে পারেনি; কারণ তার কোচিংয়ে ভেলোনসিয়েনা লিগ ৩-এর পয়েন্ট তালিকায় ১৫তম স্থানে রয়েছে, অবনমন অঞ্চলের ঠিক ১ পয়েন্ট ওপরে।
সবশেষ ২০১৩-১৪ মৌসুমে ফ্রান্সের শীর্ষ লিগে খেলা ভেলোনসিয়েনা সোমবার এক বিবৃতিতে ব্লুয়াকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার কথা জানিয়েছে।
গত ফেব্রুয়ারিতে ভেলোনসিয়েনার দায়িত্ব নেন ব্লুয়া। তার কোচিংয়ে এই মৌসুমে লিগে ৯ ম্যাচের কেবল দুটিতে জয় পেয়েছে দলটি।
