দলটির নেতারা জানান, গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়া উচিত, কোনো একক দলের প্রাধান্যযুক্ত কমিটির মাধ্যমে নয়।
ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) একদলীয় সংবিধান সংশোধন কমিটিতে যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে।
জুলাই সনদে সইয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেনসহ শীর্ষ নেতারা দলের পক্ষে তিনটি প্রধান দাবি তুলে ধরেন।
দাবিগুলো হলো:
- অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে।
- একদলীয় সংবিধান সংশোধন কমিটি অবিলম্বে বিলুপ্ত করতে হবে।
- সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে।
দলটির নেতারা জানান, গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়া উচিত, কোনো একক দলের প্রাধান্যযুক্ত কমিটির মাধ্যমে নয়। এছাড়া এ বিষয়ে বিভ্রান্ত না হতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে এনসিপি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি, রাজনৈতিক পর্ষদ সদস্য এবং যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার, রাজনৈতিক পর্ষদ সদস্য সালেহ উদ্দিন সিফাত, যুগ্ম আহবায়ক মনিরা শারমিন, যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক।
