ওয়াসিম জাফর।ছবি: সংগৃহীত
Published on
:
1 min read
ভারতের প্রাক্তন ওপেনার ওয়াসিম জাফর জাতীয় দলের নির্বাচক হওয়ার জন্য আবেদন করেছেন। ৪৮ বছর বয়সি জাফর ভারতের হয়ে ৩১টি টেস্টে প্রায় দু’হাজার রান করেছেন, রয়েছে পাঁচটি শতরান। নির্বাচিত হলে প্রার্থীদের মধ্যে টেস্ট খেলার অভিজ্ঞতায় এগিয়ে থাকবেন তিনি। তবে নির্বাচক প্রধান হিসেবে প্রজ্ঞান ওঝাকে রেখে দেওয়ার পক্ষেও বোর্ডের অন্দরে জোরালো সমর্থন রয়েছে বলে খবর। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ক্রিকেট পরামর্শদাতা কমিটি।