বিজয়া দশমীতে বিসর্জনের জনসমাগমের মাঝে কি নাশকতার ছক ছিল? বুধবার রাতে উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে ব্যবসায়ীর গাড়ি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সামগ্রী উদ্ধার হওয়ার পর এই প্রশ্নই সামনে এসে গিয়েছে। আর তারপর থেকে চর্চায় ওই গাড়ির মালিক শেখ রাকিবুল ইসলাম। বুধবার রাতে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। রাকিবুলের বাড়িতেও তল্লাশি চালিয়েছে এনআইএ ও পুলিশ। তদন্তে নেমে রাকিবুল সম্পর্কে যা জানা যাচ্ছে, তাতে চোখ কপালে দুঁদের গোয়েন্দাদের।
রাকিবুল ইসলামের বাড়ি দত্তপুকুরের মুরারি গ্রামে। রাকিবুলরা দুই ভাই। মইদুল ইসলাম তাঁর ভাই। কয়েকবছর আগে সে গাড়ির মেকানিক ছিল। কিন্তু গত চার, পাঁচ বছরের মধ্যে রাকিবুলের রকেট গতিতে উত্থান স্থানীয়দের নজর কেড়েছে। দত্তপুকুর, তেঁতুলতলা মোড় এবং বেড়াচাঁপা এলাকায় তিনটি বাইক শোরুমের মালিক হয়ে ওঠে রাকিবুল। বাইক বিক্রির পাশাপাশি সেকেন্ড হ্যান্ড গাড়ির কেনাবেচাও করত। একইসঙ্গে ভেড়ির ব্যবসায় হাত দিয়েছিল সে।
দত্তপুকুরের তেঁতুলতলা মোড়ে রাকিবুলের একটি বাইকের শোরুম আছে। তার সামনে দু’দিন ধরে পড়েছিল একটি সাদা চারচাকা গাড়ি। বুধবার সন্ধ্যায় ওই গাড়িটি নিয়ে সন্দেহ হওয়ায় পুলিশকে খবর দেন স্থানীয়রা। গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৩ কেজি বিস্ফোরক তৈরির সামগ্রী ও ১০ কেজি স্প্লিন্টার উদ্ধার হয়। অ্যামোনিয়া ও লোহার টুকরোও মিলেছে বলে সূত্রের খবর। ঘটনাস্থলে পৌঁছয় এনআইএ, এনএসজি কমান্ডো, সিআইডি, বম্ব স্কোয়াড ও ফরেনসিক বিশেষজ্ঞদের দল। রাতেই উদ্ধার হওয়া সামগ্রী নিষ্ক্রিয় করা হয়। প্রাথমিকভাবে সেগুলিকে ‘রেডি টু ব্লাস্ট’ বলে মনে করছেন তদন্তকারীরা। বারাসত জেলা পুলিশ সুপার জে মার্সি জানান, উদ্ধার হওয়া সামগ্রী কী ধরনের এবং কতটা শক্তিশালী বা বিপজ্জনক, তা খতিয়ে দেখছেন এনআইএ ও এনএসজি-র বিশেষজ্ঞরা।
গাড়ির মালিক হিসেবে উঠে আসে রাকিবুল ইসলামের নাম। তার বাড়ি দত্তপুকুরের মুরারি গ্রামে। রাকিবুলরা দুই ভাই। মইদুল ইসলাম তাঁর ভাই। কয়েকবছর আগে সে গাড়ির মেকানিক ছিল। কিন্তু গত চার, পাঁচ বছরের মধ্যে রাকিবুলের রকেট গতিতে উত্থান স্থানীয়দের নজর কেড়েছে। দত্তপুকুর, তেঁতুলতলা মোড় এবং বেড়াচাঁপা এলাকায় তিনটি বাইক শোরুমের মালিক হয়ে ওঠে রাকিবুল। বাইক বিক্রির পাশাপাশি সেকেন্ড হ্যান্ড গাড়ির কেনাবেচাও করত। একইসঙ্গে ভেড়ির ব্যবসায় হাত দিয়েছিল সে। ফলে সাধারণ একজন গাড়ির মেকানিক থেকে তিনটি বাইকের শোরুমের মালিক হয়ে রাতারাতি রাকিবুলের ঝোড়ো উত্থান নিয়ে প্রতিবেশী থেকে দত্তপুকুরের বাসিন্দাদের মনে সন্দেহ ছিলই। এভাবে বিপুল সম্পত্তির মালিক হওয়ায় শেখ রাকিবুল ইসলামের এলাকায় এবং রাজনৈতিক স্তরেও প্রভাব বাড়তে থাকে। মূলত তৃণমূল জমানাতেই তার বাড়বাড়ন্ত হয়েছে বলে জানান প্রতিবেশীরা।
পরিবারের সঙ্গে কথা বলে পুলিশ রাকিবুলের বাংলাদেশ যোগের তথ্য জানতে পারে। ঘনঘন তার বাংলাদেশে যাতায়াত ছিল বলেও জানতে পারেন তদন্তকারীরা। তবে ছেলের এত বড় ব্যবসা নিয়ে বাবা ফকির আলির বক্তব্য, ছেলে আগে গাড়ির মেকানিক ছিল ঠিকই। ব্যাঙ্ক লোন নিয়ে ব্যবসা করছে। লোন নিয়ে ভেড়ির ব্যবসাও করেছে। তবে রাকিবুলকে নিয়ে বিশদ তথ্য জানতে মরিয়া পুলিশ। বিশেষ করে এত বিস্ফোরক সামগ্রী উদ্ধার হওয়া এবং বাংলাদেশ যোগ সন্দেহ আরও বাড়িয়েছে।
পুলিশ সূত্রে আরও খবর, ২০১৭ সালে রাকিবুলের একটি বাইকের শোরুমে বিস্ফোরণের অভিযোগও উঠেছিল। সেবার ব্যবসায়িক অংশীদারদের বিবাদের জেরে ওই ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা অমিত দাস, রাজু দাসরা জানাচ্ছেন, “রাকিবুল আগে গাড়ির মেকানিক ছিলেন। পুলিশ উপযুক্ত তদন্ত করলেই আসল ঘটনা সামনে আসবে।” পরিবারের সঙ্গে কথা বলে পুলিশ রাকিবুলের বাংলাদেশ যোগের তথ্য জানতে পারে। ঘনঘন তার বাংলাদেশে যাতায়াত ছিল বলেও জানতে পারেন তদন্তকারীরা। তবে ছেলের এত বড় ব্যবসা নিয়ে বাবা ফকির আলির বক্তব্য, ছেলে আগে গাড়ির মেকানিক ছিল ঠিকই। ব্যাঙ্ক লোন নিয়ে ব্যবসা করছে। লোন নিয়ে ভেড়ির ব্যবসাও করেছে। তবে রাকিবুলকে নিয়ে বিশদ তথ্য জানতে মরিয়া পুলিশ। বিশেষ করে এত বিস্ফোরক সামগ্রী উদ্ধার হওয়া এবং বাংলাদেশ যোগ সন্দেহ আরও বাড়িয়েছে।
