সংবাদ · জলবায়ু
শুষ্ক আবহাওয়ায় ঢাকার আকাশে মেঘের আনাগোনা
১৮/১০/২০২৬

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে দিনভর আবহাওয়া মূলত শুষ্ক থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এ সময় বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির কোনো সম্ভাবনা উল্লেখ করা হয়নি।রোববার (১৮ অক্টোবর) সকালে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য প্রকাশিত ছয় ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।পূর্বাভাসে বলা হয়েছে, দিনের বেলা আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও সার্বিক আবহাওয়া শুষ্ক থাকবে। এ সময় উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে মৃদু বাতাস বয়ে যেতে পারে।আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৫ শতাংশ। এর আগের দিন শনিবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা পরিমাপ করা হয় ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস।আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে এবং আগামীকাল সোমবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৮ মিনিটে।/
মূল প্রতিবেদনে যান ↗