বিশ্ব ফুটবলের সবচেয়ে দামি খেলোয়াড়দের তালিকায় জায়গা করে নিয়েছেন আর্জেন্টিনার তিন তারকা ফুটবলার। তাদের মধ্যে সবার ওপরে রয়েছেন এনজো ফার্নান্দেজ। তার বর্তমান বাজারমূল্য ১২ কোটি ইউরো, যা তাকে আর্জেন্টিনার বর্তমান সময়ের সবচেয়ে দামি ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
টিওয়াইসি স্পোর্টসের প্রকাশিত সর্বশেষ ট্রান্সফার র্যাঙ্কিং অনুযায়ী, এনজো শুধু আর্জেন্টাইনদের মধ্যে শীর্ষে নন, দক্ষিণ আমেরিকার ফুটবলারদের মধ্যেও তার অবস্থান দ্বিতীয়। এই তালিকায় তার ওপরে রয়েছেন ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র, যার বাজারমূল্য ১৩ কোটি ইউরো।
এনজোর পরেই রয়েছেন আর্জেন্টিনার হুলিয়ান আলভারেজ। তার বাজারমূল্য ১১ কোটি ইউরো। অন্যদিকে, কোমোর হয়ে খেলা নিকো পাজের মূল্য ধরা হয়েছে ৮ কোটি ইউরো।
বিশ্বের সবচেয়ে দামি ২০ ফুটবলারের তালিকায় এনজো ফার্নান্দেজের অবস্থান ১১তম। একই বাজারমূল্য নিয়ে তার সঙ্গে তালিকায় রয়েছেন ইয়ান দিওমান্দে, দেজিরে দুয়ে, এলিয়ট অ্যান্ডারসন, মরগান রজার্স ও ডেক্লান রাইস।
দক্ষিণ আমেরিকার শীর্ষ মূল্যবান খেলোয়াড়দের তালিকাতেও একাধিক আর্জেন্টাইন তারকা জায়গা পেয়েছেন। ৮ কোটি ৫০ লাখ ইউরো বাজারমূল্য নিয়ে লাউতারো মার্তিনেজ রয়েছেন সপ্তম স্থানে। ৮ কোটি ইউরো মূল্য নিয়ে নিকোলাস পাজের অবস্থান নবম। আর ৭ কোটি ইউরো বাজারমূল্য নিয়ে তালিকার ১৪তম স্থানে রয়েছেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।
এক নজরে বিশ্বের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়দের তালিকা দেখে নিন-
- লামিন ইয়ামাল: ২২ কোটি ইউরো
- আর্লিং হালান্ড: ২২ কোটি ইউরো
- কিলিয়ান এমবাপ্পে: ২০ কোটি ইউরো
- মাইকেল ওলিস: ১৮ কোটি ইউরো
- জুড বেলিংহ্যাম: ১৬ কোটি ইউরো
- পেদ্রি: ১৫ কোটি ইউরো
- জোয়াও নেভেস: ১৪ কোটি ইউরো
- খভিচা খাভারাৎস্কেলিয়া: ১৪ কোটি ইউরো
- ভিতিনহা: ১৪ কোটি ইউরো
- ভিনিসিয়ুস জুনিয়র: ১৩ কোটি ইউরো
- এনজো ফার্নান্দেজ: ১২ কোটি ইউরো
- ইয়ান দিওমান্দে: ১২ কোটি ইউরো
- দেজিরে দুয়ে: ১২ কোটি ইউরো
- এলিয়ট অ্যান্ডারসন: ১২ কোটি ইউরো
- মরগান রজার্স: ১২ কোটি ইউরো
- ডেক্লান রাইস: ১২ কোটি ইউরো
- হুলিয়ান আলভারেজ: ১১ কোটি ইউরো
- রায়ান চেরকি: ১১ কোটি ইউরো
- ফারমিন লোপেজ: ১১ কোটি ইউরো
- কোল পালমার: ১১ কোটি ইউরো
- বুকায়ো সাকা: ১১ কোটি ইউরো।