শেরপুরে কেক কাটার মাধ্যমে দৈনিক কালবেলা পত্রিকার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) রাত ১০টায় শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
অনুষ্ঠানে শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের দৈনিক কালবেলার শেরপুর প্রতিনিধি জাহিদুল খান সৌরভ অনুষ্ঠান সঞ্চালনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বলেন, কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে উত্তরোত্তর সফলতা কামনা করছি। আমরা আশা করছি, পত্রিকাটি একসময় বাংলাদেশের শীর্ষ পর্যায়ে চলে যাবে। বর্তমানে অনলাইনে বিভিন্ন ধরনের অপব্যাখ্যামূলক ও বিভ্রান্তিকর সংবাদ ছড়িয়ে পড়তে দেখা যায়। এ পরিস্থিতিতে কালবেলা এসবের বাইরে গিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করছে। আশা করি সংবাদ মাধ্যমে এই গণমাধ্যমটি শীর্ষ স্থান ধরে রাখবে।
কেক কাটা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, নির্বাহী সদস্য হোসাইন আহম্মেদ মোল্লা, নির্বাহী সদস্য কাজী মাসুম, জেলা বিএনপির সাবেক শ্রমবিষয়ক সম্পাদক সুলতান আহমদ ময়না, সাবেক প্রচার সম্পাদক সাইফুল ইসলাম মানিক, দৈনিক আলোচিত জামালপুরের শেরপুর প্রতিনিধি রবিউল ইসলাম রতন, দৈনিক মুক্ত খবরের শেরপুর প্রতিনিধি রাজাদুল ইসলাম বাবু, ওসমান গনি, আরটিভির শেরপুর প্রতিনিধি ফজলুর রহমান, নিউজ ২১ এর শেরপুর প্রতিনিধি শান্ত রায়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শেরপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক দিনকালে প্রতিনিধি আবু হানিফ ও সাবেক সাধারণ সম্পাদক এবং ইনডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি মেরাজ উদ্দিনসহ বিভিন্ন প্রিন্ট-ইলেক্ট্রনিক মিডিয়ার জেলা উপজেলা পর্যায়ের সাংবাদিক ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
