গাইবান্ধার সাদুল্লাপুরে নিখোঁজের দুদিন পর পুকুর থেকে ১৩ মাস বয়সী মাইশা আক্তার নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার রসুলপুর ইউনিয়নের আরাজী ছান্দিয়াপুর গ্রামের পূর্বপাড়া এলাকার একটি পুকুর থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহটি উদ্ধার করেন।
বিজ্ঞাপন
পরিবার সূত্র জানায়, রোববার (১১ অক্টোবর) সকালে বাড়ি থেকে নিখোঁজ হয় মাইশা। পরে বাড়ির পাশে পুকুরে পড়ে যাওয়ার সন্দেহে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দিনভর তল্লাশি চালায়। তবে এসময়ে শিশু মাইশার কোনো সন্ধান পাওয়া যায়নি। দুদিন পর মঙ্গলবার বিকেলে ওই পুকুরে শিশুটির মরদেহ ভেসে ওঠে।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম বলেন, খবর পেয়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান।
বিজ্ঞাপন
আনোয়ার হোসেন শামীম/এসআর
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
