সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পিরোজপুরের মঠবাড়িয়া সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. নাঈম হোসেন ওরফে তাজ নাঈমকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে পিরোজপুর জেলা ছাত্রদল।
বুধবার (২১ অক্টোবর) জেলা ছাত্রদলের পক্ষ থেকে তাঁকে এ নোটিশ দেওয়া হয়।
নোটিশে বলা হয়েছে, মঠবাড়িয়া সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে পিরোজপুর জেলা বিএনপির কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের সামনে লিখিত ব্যাখ্যা দেওয়ার কথা রয়েছে তাজ নাঈমের।
পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীন এ নির্দেশনা দিয়েছেন। জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) খালিদ হাসানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
তবে শোকজ নোটিশে তাজ নাঈমের বিরুদ্ধে সুনির্দিষ্ট কী ধরনের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে, তা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়নি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
