
Published on
:
1 min read
সংসার চালাতে দীর্ঘ ১৮ বছর ধরে মুম্বইয়ের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ডিটারজেন্ট বিক্রি করেছেন উমেশ কুমার চৌহান। সেই কাজের পাশাপাশি গত দেড় বছর ধরে মনের মধ্যে লালন করছিলেন আরও একটি স্বপ্ন। বলিউডের তারকাদের ভিডিয়ো তৈরি করে সোশ্যাল মিডিয়ায় নিজের পরিচিতি তৈরি করা। সেই স্বপ্নের পথে এমন বিপর্যয় নেমে আসবে, তা কল্পনাও করেননি। টাইগার শ্রফকে লক্ষ্য করে চালানো গুলিতে আহত হলেন উমেশ নিজেই।
