চাঁদপুরে স্থানীয় সরকার নির্বাচনে ইউপি চেয়ারম্যান প্রার্থী এবং পৌরসভা ও নির্বাচন বিভাগের সভাপতি-সেক্রেটারিদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে; শনিবার উদ্বোধনী বক্তব্য দেন জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী এবং প্রশিক্ষণ দেন কেন্দ্রীয় কো-ট্রেইনাররা।
চাঁদপুর জেলা জামায়াতের মানবসম্পদ বিভাগের আয়োজনে স্থানীয় সরকার নির্বাচনে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী এবং নির্বাচন বিভাগের সভাপতি ও পৌরসভা নির্বাচন বিভাগের সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) আয়োজিত এ কর্মশালার উদ্বোধনী বক্তব্য দেন চাঁদপুর জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া ও জেলা সহকারী সেক্রেটারি মো. জাহাঙ্গীর আলম প্রধান।
প্রশিক্ষণ প্রদান করেন কেন্দ্রীয় কোর্ট ট্রেইনার সাদেক হোসেন ভূঁইয়া, মো. হারুন আর রশিদ ওসমানী, আবদুল মালেক, রুহুল আমিন খান ও কামরুজ্জামান সোহেল।
