ভারত থেকে আমদানি করা ব্রড গেজ ট্রেনের ১৮টি বগি শুক্রবার চুয়াডাঙ্গার দর্শনায় পৌঁছেছে। কোচগুলোর যাত্রা শুরু হয় ১২ অক্টোবর; ভারতের পাঞ্জাবের কাপুরথালা থেকে। দর্শনায় প্রাথমিক পরিদর্শন ও শুল্কসংক্রান্ত কার্যক্রম শেষে কোচগুলোর গন্তব্য হবে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা। সেখানে কারিগরি পরীক্ষা শেষে এগুলো যুক্ত হবে যাত্রীবাহী ট্রেনের বহরে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
Published : 16 Oct 2026, 10:34 PM
Updated : 16 Oct 2026, 10:34 PM