টাঙ্গাইলের সখীপুর উপজেলার বিজয় চন্দ্র কোচ (২০) নামের এক যুবক প্রতিমা বিসর্জন দিয়ে ফেরার পথে নদীতে পড়ে ২১ ঘণ্টা ধরে নিখোঁজ রয়েছেন। টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একজন ডুবুরি উদ্ধার অভিযান পরিচালনা করছেন। নিখোঁজ বিজয় চন্দ্র কোচ উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের ধোপারচালা গ্রামের ফনিন্দ্র চন্দ্র কোচের ছেলে। সখীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার সবুজ হোসেন বলেন, এখানে ডুবুরি ইউনিট নেই। এ কারণে টাঙ্গাইল থেকে ডুবুরি এসে উদ্ধার অভিযান পরিচালনা করছে।