তারাকান্দায় ১২ কেজি এলপিজি গ্যাস ২,৫০০ টাকা
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
- আপডেট সময় : ০৪:৪৮:০১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ১২ কেজি এলপিজি গ্যাসের সিলিন্ডার ২ হাজার ৪০০ থেকে ২ হাজার ৫০০ টাকা দরে বিক্রি করার অভিযোগ উঠেছে। অথচ ১২ কেজি সিলিন্ডারের নির্ধারিত দাম ১ হাজার ৮৩৭ টাকা। এ হিসাবে নির্ধারিত দামের চেয়ে ৫৬৩ থেকে ৬৬৩ টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ করছেন ক্রেতারা।
স্থানীয় সূত্রে জানা যায়, রান্নার কাজে ব্যবহৃত এলপিজি গ্যাসের অতিরিক্ত দাম দিতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য বাড়তি দামে গ্যাস কেনা কঠিন হয়ে পড়েছে।
ক্রেতাদের অভিযোগ,তারাকান্দা বাজারে এলপিজি গ্যাসের সিলিন্ডার বিক্রিতে নির্ধারিত মূল্য কার্যকরভাবে অনুসরণ করা হচ্ছে না। ফলে সাধারণ মানুষকে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে।
এ অবস্থায় তারাকান্দা উপজেলার গ্যাস বিক্রির দোকানগুলোতে বাজার তদারকি জোরদার, নির্ধারিত মূল্যে সিলিন্ডার বিক্রি নিশ্চিত করা এবং অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় ক্রেতারা।

