Published : 19 Oct 2026, 07:54 PM
Updated : 19 Oct 2026, 07:54 PM
মুম্বাইয়ে ককরোচ জনতা পার্টি-সিজেপির বিক্ষোভে অংশ নেওয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়তে দ্বিতীয়বার নোটিস দেওয়া হয়েছে।
ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও) থেকে ফের নোটিস দেওয়া হয় বলে জানিয়েছে ইন্ডিয়া টুডে।
ইমরান খান মূলত যুক্তরাষ্ট্রের নাগরিক এবং ভারতে তিনি পূর্ণ নাগরিকত্বের বদলে ‘ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া’ (ওসিআই) কার্ডধারী হিসেবে বসবাস করছেন। তার ওসিআই মর্যাদা কেন বাতিল করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে ওই নোটিসে। জবাব দেওয়ার জন্য ইমরানকে ১৫ দিন সময়ও দেওয়া হয়েছে।
গত ১০ অক্টোবর মুম্বাইয়ের ঐতিহাসিক অগাস্ট ক্রান্তি ময়দানে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) আয়োজিত এক বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন ইমরান।
সেখানে তার সঙ্গে ছিলেন প্রেমিকা অভিনেত্রী লেখা ওয়াশিংটন এবং দূর সম্পর্কের বোন জেইন মেরি খান। সমাবেশ চলাকালে তাদের আটক করে পুলিশ। পরে তাদের ছেড়েও দেওয়া হয়।
ওই কর্মসূচি অংশ নেওয়ায় ইমরান ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস থেকে ভারত ছাড়ার প্রথম নোটিসটি পান গেল ১৪ অক্টোবর। তাতে বলা হয় ২৮ অক্টোবরের মধ্যে ইমরানকে ভারত ছাড়তে হবে।
নোটিসকে চ্যালেঞ্জ জানাতে মুম্বাই হাইকোর্টের দ্বারস্থ হন ইমরান। মুম্বাই হাই কোর্টে দায়ের করা আবেদনে ইমরানের অভিযোগ, তাকে দেশ ছাড়ার নির্দেশ দেওয়ার ক্ষেত্রে কোনও কারণ জানানো হয়নি। পাশাপাশি, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব দেওয়ার সুযোগও দেওয়া হয়নি বলে দাবি করেছেন অভিনেতা।
বলিউডের জনপ্রিয় অভিনেতা ইমরান খানের ভাগ্নে হলেন ইমরান খান। তার জন্ম যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের ম্যাডিসনে। তার বাবা অনিল পাল ও মা নুহা খানের বিচ্ছেদের পর মায়ের সঙ্গে মুম্বাইয়ে বেড়ে ওঠেন অভিনেতা। মায়ের পদবি গ্রহণ করে পরিচিত হন ইমরান খান নামে।
‘জানে তু...ইয়া জানে না’, ‘আই হেট লাভ স্টোরিজ’ ও ‘দিল্লি বেলি’র মতো সিনেমায় অভিনয় করে হিন্দি চলচ্চিত্রে পরিচিতি পান তিনি।
