স্টাফ রিপোর্টার :: আগের দিন মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি মিসের আক্ষেপ সত্ত্বেও ৩২৯ রানের লিড নিয়ে দিন শেষ করেছিল বাংলাদেশ। আজ সেই লিড টেনে ৪০০-এর উপরে নিয়ে যাচ্ছে টাইগাররা।
আবুধাবির টেস্টের চতুর্থ দিন সকালে ৬ উইকেটে ২২৩ রান নিয়ে ব্যাটিং শুরু করে সফরকারীরা। ক্রিজে দুই অপরাজিত ব্যাটার লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ।
লিটন প্রথম সেশনের মাঝপথে ফিফটির দেখা পান। প্রথম ইনিংসেও ফিফটি (৫৩) পার করে ফিরেছিলেন এই ডানহাতি উইকেটকিপার-ব্যাটার।
তার ব্যাক টু ব্যাক ফিফটিতে ভর করে দলীয় লিড আফগানদের হাতের নাগালের বাইরে নিয়ে যাচ্ছে বাংলাদেশ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮৫ রান করেছে শান্তবাহিনী।
তাদের লিড ৩৯১ রানের।
এর আগে গতকাল প্রথম ইনিংসে বাংলাদেশের ৩৪৬ রানের জবাবে ২৪০ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। প্রথম ইনিংসে ১০৬ রানের লিড পাওয়ার পর দ্বিতীয় ইনিংসে নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের ব্যাটে আরও বড় লিডের ভিত গড়ে টাইগাররা। দুজনই তুলে নিয়েছেন অর্ধশতক, ছিলেন সেঞ্চুরির কাছাকাছি। তবে দিনের শেষ দিকে শান্ত ৮২ ও মুশফিক ৮১ রানে ফিরলে তিন অঙ্ক ছোঁয়ার আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।
