ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ৭৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে কসবা থানা পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ২টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা পুলিশের একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে। পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ৮ নম্বর কুটি ইউনিয়নের আতকাপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি হলুদ রঙের মিনি কাভার্ডভ্যান আটক করা হয়। পরবর্তীতে গাড়িটিতে তল্লাশি চালিয়ে ৭৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সাথে গাড়িতে থাকা দুই মাদক কারবারিকে গ্রেফতার এবং উদ্ধারকৃত আলামত বিধি মোতাবেক জব্দ তালিকা তৈরি করে জব্দ করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন:
১. মোঃ গোলাম কিবরিয়া ওরফে রবিন: কসবা উপজেলার আতকাপাড়া এলাকার মৃত লিয়াকত আলীর ছেলে। ২. আমিনুল ইসলাম ওরফে সিজান: কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মুকিমপুর এলাকার মোঃ শাহজাহানের ছেলে।
এ বিষয়ে কসবা থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
