‘আ মাইনক্রাফট মুভি’, ‘দ্য সুপার মারিও ব্রোস. মুভি’, ‘রেসিডেন্ট ইভিল’ ও ‘ফাইভ নাইটস অ্যাট ফ্রেডিস’Ñএর সাফল্যের পর ২০২০Ñএর দশকে ভিডিও গেমভিত্তিক চলচ্চিত্রের জনপ্রিয়তা বেড়েছে। এবার বড় পর্দায় ক্যাপকমের জনপ্রিয় হ্যান্ডÑটুÑহ্যান্ড কমব্যাট গেম স্ট্রিট ফাইটার’। আজ আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছেÑ সিনেমাটি। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে অ্যাকশন ও মার্শাল আর্টভিত্তিক এই সিনেমা।
১৯৯৪ সালে কাইলি মিনোগ ও জঁÑক্লদ ভ্যান ড্যাম অভিনীত সংস্করণের পর নতুন এই চলচ্চিত্রটি দর্শকদের সামনে নতুনভাবে হাজির হবে। এতে নোয়া সেন্টিনিও ও অ্যান্ড্রু কোজি অভিনয় করছেন। সবুজ চামড়ার ‘ব্ল্যাঙ্কা’ চরিত্রে দেখা যাবে জেসন মোমোয়াকে। ‘ব্যাড ট্রিপ’ ও ‘দ্য এরিক আন্দ্রে শো’Ñএর পরিচালক কিতাও সাকুরাই সিনেমাটি পরিচালনা করেছেন। তার পরিচালনায় সিনেমাটিতে পরাবাস্তব ও হাস্যরসাত্মক আবহ থাকার সম্ভাবনা রয়েছে। সাকুরাই বলেন, প্রচলিত ভিডিও গেমভিত্তিক চলচ্চিত্রের মতো নয়, নিজস্ব শৈলীতে কিছু করার স্বাধীনতা তাকে দেওয়া হয়েছিল।
স্ট্রিট ফাইটার মূলত জনপ্রিয় ভিডিও গেম সিরিজ অবলম্বনে নির্মিত অ্যাকশন ও মার্শাল আর্টভিত্তিক সিনেমা। এখানে কারাতে, কুংফু, বিভিন্ন ধরনের ফাইটিং স্টাইল, শক্তিশালী যোদ্ধাদের দ্বন্দ্ব এবং বিশ্বকে ঘিরে ষড়যন্ত্র সব মিলিয়ে তৈরি হয়েছে একটি রোমাঞ্চকর জগৎ। এই ফ্র্যাঞ্চাইজির উল্লেখযোগ্য দিক হলো, গেমের পরিচিত চরিত্রগুলোকে বড় পর্দায় জীবন্ত করে তোলা। বিশেষ করে জুঁ, চুন লিÑএর মতো চরিত্রের ভক্তদের কাছে সিনেমাটি বেশ আকর্ষণীয়।
সিনেমার কাহিনি শুরু হয় ১৯৯৩ সালের প্রেক্ষাপটে। রিউ (জুঁ) ও কেন মাস্টার্স একসময়কার ঘনিষ্ঠ দুই মার্শাল আর্ট যোদ্ধা পরস্পরের থেকে দূরে সরে গেছে। এমন সময় রহস্যময়ী চুনÑলি তাদের আবার লড়াইয়ের জগতে ফিরিয়ে আনে।
নির্মাতা ১৯৯০Ñএর দশকের আর্কেড গেমের পরিবেশ, রঙিন ভিজ্যুয়াল ও গেমের প্রতি নস্টালজিয়াকে সিনেমায় তুলে ধরতে চেয়েছেন। গেমের পুরোনো আবহকে আধুনিক সিনেমার অ্যাকশনের সঙ্গে মেলানোর চেষ্টা করা হয়েছে।
মুক্তির আগেই সিনেমাটি নিয়ে আগ্রহ তৈরির কয়েকটি কারণ রয়েছে। যেমনÑ গেমের ভক্তদের প্রত্যাশা: পরিচিত চরিত্র ও তাদের বিখ্যাত আক্রমণগুলো বড় পর্দায় দেখার আগ্রহ। তারকাদের উপস্থিতির বিষয়টাও উল্লেখযোগ্য। জেসন মোমোয়া, নোয়া সেন্টিনিও এবং রোমান রেইন্সের মতো পরিচিত মুখ রয়েছে এখানে।
এ সিনেমার আরেকটি চমক হলো, ভারতের জনপ্রিয় অ্যাকশন তারকা বিদ্যুৎ জামওয়ালের উপস্থিতি। ক্যাপকমের জনপ্রিয় গেম সিরিজ ‘স্ট্রিট ফাইটার’Ñএর একটি বিখ্যাত চরিত্র ধালসিমের ভূমিকায় দেখা যাবে তাকে, যিনি ‘ভারতের যোগী’ হিসেবে পরিচিত। যারা এই চরিত্রের সঙ্গে পরিচিত, তারা ইতোমধ্যেই মুখিয়ে রয়েছেনÑ হলিউডের পর্দায় জামওয়ালের অ্যাকশন দেখার জন্য। তবে যাদের কাছে ধালসিমের কীর্তি এখনো অজানা, তাদের জন্য বড় সারপ্রাইজ অপেক্ষা করছে।