কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটাপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুনের ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন পাটুয়ারটেক এলাকার রিসোর্টটিতে আগুন লাগে। পরে ঘটনাস্থল থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস জানায়, সকাল ৭টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে উখিয়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে রওনা হয়। সকাল ৮টার দিকে ইউনিট দুটি সেখানে পৌঁছায়।
আগুনের সূত্রপাত কীভাবে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও নিরূপণ করা যায়নি।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে।
The post কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৫ appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
