ঝিনাইদহের কালীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তারের পর ডোপ টেস্টে মাদক সেবনের বিষয়টি শনাক্ত হওয়ায় পরেশ কুমার দাস (২৪) নামে এক যুবককে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
সোমবার (১৯ অক্টোবর ২০২৬) রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
দণ্ডপ্রাপ্ত পরেশ কুমার দাস ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাদিরকুল গ্রামের অধীর কুমার দাসের ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর ডোপ টেস্টের মাধ্যমে মাদক সেবনের বিষয়টি যাচাই করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশোধিত বিধান অনুযায়ী ৩৬(১) ধারার সারণির ২১ নম্বর ক্রমের আওতায় তাঁকে আদালতে সোপর্দ করা হয়। শুনানি শেষে আদালত তাঁর বিরুদ্ধে এ দণ্ডাদেশ দেন।
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
The post ঝিনাইদহে মাদক সেবনের দায়ে যুবকের এক বছরের কারাদণ্ড appeared first on ভোরের চেতনা.
