Published on
:
1 min read
কয়েক মিনিটে দু’বার কেঁপে উঠল তিব্বতের মাটি। অগস্টে নেপাল-তিব্বত সীমান্তে বিধ্বংসী হড়পা বান ও ভূমিধসের পরে বৃহস্পতিবারের এই কম্পন চিন্তা বাড়িয়েছে। এ দিন রাত আটটা বেজে ৩ মিনিটে তিব্বতে হওয়ার ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিল ৭। যে এলাকায় ভূমিকম্প হয়েছে, সেটি অরুণাচল প্রদেশের পান্ডিন থেকে ৪৮৯ কিলোমিটার উত্তর-উত্তর পশ্চিমে রয়েছে। ন্যাশনাল সেন্টার অফ সিসমোলজির (NCS) তথ্য অনুযায়ী, মাটির ১৭৩ কিলোমিটার নীচে ভূমিকম্পের উৎসস্থল।
তার কিছুক্ষণ পরে, রাত ৮টা বেজে ৪২ মিনিটে ফের কেঁপে ওঠে তিব্বতের মাটি। সে বার রিখটার স্কেলে মাত্রা ছিল ৫। অরুণাচল প্রদেশের বাসার থেকে ৩২৩ কিলোমিটার উত্তর-উত্তর পশ্চিমে রয়েছে ওই এলাকা। NCS-এর তথ্য বলছে, মাটির ১৫ কিলোমিটার নীচে ছিল ভূমিকম্পের উৎসস্থল।
এই আবহে এ দিনও চিনের ভূখণ্ডেও মাটি কেঁপেছে। রিখটার স্কেলে মাত্রা ৫.২। অরুণাচল প্রদেশের পাঙ্গিন থেকে ৫০৫ কিলোমিটার উত্তর-উত্তর পশ্চিমে রয়েছে ওই এলাকা।
অগস্টে নেপাল-তিব্বত সীমান্তে যে হড়পা বান ও ভূমিধস হয়েছিল, তাতে প্রায় দেড় হাজার ব্যক্তি মারা গিয়েছিলেন। হড়পা বানের ধাক্কায় গুঁড়িয়ে গিয়েছে নেপালের একটি অংশ।