খুলনা গেজেট অক্টোবর ১৭, ২০২৬ ১০:২২ অপরাহ্ণ
খুলনা নগরীতে শত শত মানুষের সামনে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে মহানগর হকার ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলম মারাত্মক আহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটের দিকে খুলনা সদর থানার ক্লে রোডস্থ নিক্সন মার্কেট সংলগ্ন মেসার্স রূপসা মিল স্টোরের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব শত্রুতার জের ধরে প্রকাশ্য দিবালোকে আলমকে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, হামলাকারী ব্যক্তি আহত আলমের মেয়ের সাবেক জামাই।
সদর ফাঁড়ির এসআই মোস্তফা জানান, পারিবারিক বা অভ্যন্তরীণ বিরোধের কারণে এ মারামারির ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে হামলার সুনির্দিষ্ট কারণ এখনো স্পষ্ট নয়।
খুলনা গেজেট/এএজে
