খুলনা মহানগরীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ইটের দেওয়ালে ধাক্কা লেগে আলভী (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন।
নিহত আলভী খুলনার খালিশপুর থানাধীন বয়রা মুজগুন্নী আবাসিক এলাকার ৯ নম্বর রোডের বাসিন্দা। তার বাবার নাম বাবুল আক্তার।
জানা যায়, রবিবার (১১ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১টা ১৫ মিনিটের দিকে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় জুরাকেট প্লেনের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ ইটের দেওয়ালে ধাক্কা খেয়ে মাথায় গুরুতর আঘাত পান আলভী। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আলভীকে মৃত ঘোষণা করেন।
বর্তমানে নিহত কিশোরের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে
