এরশাদ উল্লাহ • সাম্প্রদায়িক সম্প্রীতিতে উদ্বুদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে
সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ এরশাদ উল্লাহ।
তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। ধর্মীয় ভিন্নতা যেন মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার মাধ্যমে শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
বিজ্ঞাপন
বুধবার (২১ অক্টোবর) বিকেলে চট্টগ্রামের মোহরা কালুরঘাটে কর্ণফুলী নদীর তীরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চান্দগাঁও থানা শাখা আয়োজিত বিজয়া দশমীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এরশাদ উল্লাহ বলেন, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিত করতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। একে অপরের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থেকে সামাজিক সম্প্রীতি বজায় রাখতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রাখা শুধু কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের দায়িত্ব নয়, বরং এটি সবার সম্মিলিত দায়িত্ব।
বিজ্ঞাপন
তিনি গত ২০ অক্টোবর চট্টগ্রামের জে এম সেন হলে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ও পূজামণ্ডপ পরিদর্শন অনুষ্ঠান সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করায় মহানগর পূজা উদযাপন পরিষদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন দৈনিক যায়যায়দিনের চট্টগ্রাম ব্যুরোপ্রধান সঞ্জীব বরণ নাথ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য মো. জাফর আহমদ, মো. আজম ও মো. আশ্রাফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দীপংকর ভট্টাচার্য্য। এ সময় উপস্থিত ছিলেন চান্দগাঁও থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সমীরণ দাশ, সহসভাপতি টিটন চৌধুরী, মহানগর পূজা উদযাপন পরিষদের সাংস্কৃতিক সম্পাদক দীপংকর দেবনাথ, চট্টগ্রাম মহানগর হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের সদস্যসচিব বাপ্পী দে, সৌরভ ধর, রাজদীব ভট্টাচার্য্যসহ স্থানীয় নেতারা ও সনাতন ধর্মাবলম্বীরা।
বিজ্ঞাপন
বিজয়া দশমীর এ আয়োজনে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার আহ্বান জানানো হয়।
এমআরএএইচ/কেএসআর
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
