মানিকগঞ্জ সদর উপজেলার বান্দুটিয়ায় রোববার (১৮ অক্টোবর) ‘আচারে পাকা’র কারখানার উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান। বিশেষ অতিথি ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস’র (এসডিআই) প্রতিষ্ঠাতা, নির্বাহী পরিচালক এবং সিইও শামসুল হক।
‘আচারে পাকা’ হলো সেইই ফুডসের একটি প্রিমিয়াম আচার ব্র্যান্ড। উদ্যোক্তা মুবাশ্বির আমিন সপ্তম শ্রেণিতে পড়ার সময় ব্র্যান্ডটির কাজ শুরু করেন। ২০২৫ সালের ১৯ জুলাই আচারে পাকা আনুষ্ঠানিকভাবে বাজারে আসে।
‘আচারে পাকা’র কাজে মুবাশ্বিরের পরিবার এবং তার মা সুমাইয়া আক্তার শুরু থেকেই সার্বিকভাবে সহযোগিতা করছেন। নারী উদ্যোক্তা সুমাইয়া আক্তার সেইই ফুডস এর স্বত্বাধিকারী।
চলতি বছর ‘আচারে পাকা’র আরও কিছু নতুন পণ্য বাজারে আনার পরিকল্পনা রয়েছে।
