মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ কেরাম বোর্ডসহ আটক ৪
- আপডেট সময় সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
- ৮ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর থানা পুলিশ, জুয়া, মাদক, চোর, ছিনতাইকারীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান শুরু করেছে। গত রবিবার রাতে উমেদনগর ও কামড়াপুর থেকে জুয়া খেলায় ব্যবহৃত ৩টি ক্যারাম বোর্ড, গাফলা, লুডু জব্দ করে। এ সময় জুয়ার আস্তানা গুড়িয়ে দেয়া হয়। তখন ৪ জনকে আটক করা হয়েছে। পরে তাদেরকে সোমবার আদালতে প্রেরণ করা হয়। পুলিশ জানায়, অভিযান নিয়মিত চলবে।
আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com


