কখনও সিঙ্গাপুর, কখনও কলকাতা। দুই সংসার সামলান নিজে হাতে। আবার অভিনয়ের পেশাকেও সমান গুরুত্ব দেন। সেই ঋতুপর্ণা সেনগুপ্তই নিজের বিশেষ রেসিপি ভাগ করে নিলেন আনন্দবাজার ডট কম-এর সঙ্গে। সেটি হল, গার্লিক প্রন। অভিনেত্রীর কথায়, ‘‘আমার হাতে এই রান্নাটি খেতে খুব ভালবাসে আমার ছেলে।’’
তবে নায়িকার সঙ্গে আড্ডার মাঝে যোগ দিলেন স্বামী সঞ্জয় চক্রবর্তী। মস্করা করে বললেন, ‘‘সিঙ্গাপুরে ও (ঋতুপর্ণা) দুর্দান্ত রাঁধুনি। ৩০ জনের রান্নাও করে নিতে পারে। গার্লিক প্রন খুব ভাল বানায়। কিন্তু এখানে যে কী বানায় কে জানে! এক বার একটা কিছু রান্না করে, আবার সেটাকেই অন্য ভাবে রেঁধে দেখে। নিজেই জানে না।’’ সটান জবাব ঋতুপর্ণার, ‘‘বানিয়ে দিলে তো চেটেপুটে খাও!’’ টলিউডের সুপারস্টারের গৃহস্থালীর খুনসুটি ধরা পড়ল আড্ডায়। আর তারই মাঝে সুস্বাদু এক পদের রেসিপি দিলেন ঋতুপর্ণা।
উপকরণ
১ টেবিলচামচ অলিভ অয়েল
১ কিউব মাখন
৫০০ গ্রাম মাঝারি আকারের চিংড়ি
২ টেবিলচামচ রসুনকুচি
স্বাদমতো নুন
১ চা-চামচ গোলমরিচগুঁড়ো
স্বাদমতো
চিলিফ্লেক্স
প্রণালী
একটি প্যানে তেল গরম করে স্বাদমতো নুন দিয়ে চিংড়িগুলি হালকা করে ভেজে নিন। এই ধাপে আঁচ খানিক বাড়ানোই থাক।
এ বার তাতে রসুনকুচি মিশিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নিন।
তার পর যোগ করুন মাখন আর গোলমরিচ।
মিনিটখানেক নাড়িয়ে নিয়ে চিলিফ্লেক্স ছড়িয়ে দিন উপর দিয়ে।
এ বার পরিবেশন করার পাত্রে ঢেলে দিন।
অলিভ অয়েল, মাখন, রসুন, চিংড়ি এবং চিলিফ্লেক্সের সুবাসে সাধারণ রান্নাই সুস্বাদু হয়ে উঠবে। দেখতে লাগবে চটকদার।
সংক্ষেপে
- পুজোর আর মাত্র হাতেগোনা কয়েক দিন বাকি। এই সময়ে সমাজমাধ্যম জুড়ে একের পর এক ‘ক্র্যাশ ডায়েট’, দামি সাপ্লিমেন্ট আর কিটো ডায়েটের বিজ্ঞাপন। তাতে কি সত্যিই ওজন ঝরে?
- পুজো মানেই খুদের বায়না, নতুন জামা পরে ঠাকুর দেখতে যাওয়া। কিন্তু এই সময়ের ভ্যাপসা গরম, হঠাৎ বৃষ্টি আর ভিড়ের ধকল ছোট শরীরে সহজেই অসুখ ডেকে আনতে পারে। তাই আনন্দের মাঝে যেন সে অসুস্থ হয়ে না পড়ে, সে জন্য আগেভাগেই সতর্ক হওয়া জরুরি।
- পুজোর আগে রোগা হবেন, এই ভাবনা যাঁদের মাথায় এসেছে, তাঁদের জন্য সঠিক ফিটনেস রুটিন প্রয়োজন। অল্প সময়ে ক্লান্তি ব্যতিরেকে নিজেকে ফিট ও ছিপছিপে করে তুলতে কিছু সহজ কিন্তু অত্যন্ত কার্যকর রুটিনই হতে পারে আপনার সেরা হাতিয়ার।
আরও পড়ুন
