অধিনায়কের সামারি কোর্টে চাকরিচ্যুত সব বিডিআর সদস্যকে চাকরিতে পুনর্বহাল, নাগরিক অধিকার ও সব সুযোগ-সুবিধা ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন সাবেক বিডিআর (বর্তমান বিজিবি) সদস্যরা। একই সঙ্গে ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের স্বাধীন তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছেন তারা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়।
বিজ্ঞাপন
‘অধিনায়কের সামারি কোর্টে চাকরিচ্যুত বিডিআর-২০০৯’ ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এতে চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পারিবারের সদস্যরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০১২ সালে কোনো পূর্ব নোটিশ বা অপরাধের সুনির্দিষ্ট কারণ ছাড়াই প্রায় ১০ হাজার বিডিআর সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে। দীর্ঘদিন ধরে চাকরিচ্যুত এসব সদস্য ন্যায়বিচার ও অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। অবিলম্বে তাদের চাকরিতে পুনর্বহাল করে পূর্ণাঙ্গ নাগরিক অধিকার এবং চাকরিসংশ্লিষ্ট সব সুযোগ-সুবিধা ফিরিয়ে দিতে হবে।
বিজ্ঞাপন
তারা বলেন, সরকার যদি রোহিঙ্গাদের জন্য দেশে জায়গা ও সহায়তার ব্যবস্থা করতে পারে, তাহলে নিজ দেশের নাগরিক হয়েও চাকরি হারানো বিডিআর সদস্যদের কেন পুনর্বাসন করতে পারবে না?
২০০৯ সালের পিলখানার ঘটনাকে বিদ্রোহ নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেন বক্তারা। তারা বলেন, এ ঘটনার স্বাধীন তদন্ত প্রতিবেদন প্রকাশ্যে আনতে হবে। প্রতিবেদন আলমারিতে লুকিয়ে না রেখে জনসম্মুখে প্রকাশের মাধ্যমে প্রকৃত ঘটনা জাতির সামনে তুলে ধরতে হবে।
ইএ
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
