
কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয়তাবাদী পৌর ব্যাটারিচালিত অটোরিকশা শ্রমিক দলের ৩১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে আব্দুর রহমানকে সভাপতি ও বোমা মানিককে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্যান্য পদে রয়েছেন সহসভাপতি বাবুল মিয়া ও হাদি মিয়া, যুগ্ম সম্পাদক উমর মিয়া ও ফরিদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মুক্তার, সহসাংগঠনিক সম্পাদক রিমান মিয়া, কোষাধ্যক্ষ রইছ, প্রচার সম্পাদক রাজন মিয়া, ক্রীড়া সম্পাদক বদরুল ইসলাম এবং দপ্তর সম্পাদক সিপার মিয়া।
এছাড়া মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকুকে উপদেষ্টা করে ৯ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।
