শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীতে যশোর শহর ও আশপাশের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের যশোর জেলা শাখার নেতৃবৃন্দ। সোমবার (১৯ অক্টোবর) দিনব্যাপী তাঁরা বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে খোঁজখবর নেন এবং পূজার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
পরিদর্শন দলে ছিলেন হিন্দু মহাজোট যশোর জেলা শাখার সিনিয়র উপদেষ্টা অধ্যাপক ডা. অরবিন্দ বিশ্বাস, সভাপতি অমর অধিকারী সাহস, সম্পাদক সঞ্জিত অধিকারী, সাংগঠনিক সম্পাদক সন্তু বিশ্বাস, কোষাধ্যক্ষ বিকাশ সিকদার, আইনবিষয়ক সম্পাদক দেবাশীষ দে দেবা, সাংস্কৃতিক সম্পাদক প্রণব মণ্ডল ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক বিশ্বনাথ দাস। এ ছাড়া উপস্থিত ছিলেন ছাত্র মহাজোটের নির্বাহী সভাপতি অমিত কুমার দে এবং চৌগাছা থানা ছাত্র মহাজোটের সাধারণ সম্পাদক দীপ্ত বিশ্বাসসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ যশোর শহরের শংকরপুর সন্ন্যাসী দিঘির পূজামণ্ডপ থেকে পরিদর্শন শুরু করেন। এরপর রামনগর ইউনিয়নের বলাডাঙ্গা পূজামণ্ডপ ও রাধাগোবিন্দ মন্দির, শ্রীকণ্ঠনগর সর্বজনীন মন্দির, বলাডাঙ্গা পূর্বপাড়া সদর, চাঁচড়া বর্মণপাড়ার শ্রীহরি মন্দির, চাঁচড়া ইসকন মন্দির, চাঁচড়া দশোদা মন্দির, ধর্মতলার সর্বজনীন আদিবাসী শ্রীশ্রী দুর্গামন্দির ও ঋষিপাড়া শ্রীশ্রী দুর্গামন্দির পরিদর্শন করেন।
এ ছাড়া সুজলপুর জামতলার দাসপাড়া শ্রীশ্রী দুর্গামন্দির, আরবপুর মাঠপাড়া সর্বজনীন দুর্গামন্দির, গোরপাড়া দাসপাড়া সর্বজনীন দুর্গামন্দির, ঘুরুলিয়ার কালীতলা সর্বজনীন শ্রীশ্রী দুর্গামন্দির, ধুরুলিয়া সর্বজনীন দুর্গামন্দির, জয় মা তারা কালীমন্দির, বালিয়াডাঙ্গা সর্বজনীন দুর্গামন্দির এবং নীলগঞ্জ সুপারিবাগান এলাকার অরিয়র ক্লাব মন্দির ও সর্বজনীন পূজামন্দির পরিদর্শন করেন তাঁরা।
পরিদর্শনের শেষ পর্যায়ে নীলগঞ্জ মহাশ্মশান শ্রীশ্রী দুর্গামন্দির পরিদর্শনের মধ্য দিয়ে তাঁদের কর্মসূচি শেষ হয়।
