ছবির ক্যাপশন: ......................................
শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টারঃ
নওগাঁয় রাস্তার পাশে থেকে জবাই করা জাইদুল ইসলাম (৪২) নামে এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে প্রাথমিক সুরতহাল রিপোর্ট অন্তে মৃতদেহটি উদ্ধার পূর্বক সোমবার ১৬ ডিসেম্বর ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছেন। নিহত জাইদুল ইসলাম নওগাঁর মহাদেবপুর উপজেলার পার্শ্ববর্তী পত্নীতলা উপজেলার কোতালী গ্রামের মৃত অছিম উদ্দিনের ছেলে। স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, নওগাঁর মহাদেবপুর উপজেলার কালনা গ্রামের একটি মাঠে স্থানীয় আদিবাসী নারী ও পুরুষ শ্রমিকরা ধান কাটার কাজ শেষে সন্ধ্যার সময় বাড়ি ফেরার পথে রাস্তার পাশে পলিথিন দেখতে পেয়ে সন্দেহ বশে একজন নারী শ্রমিক সেই পলিথিনের কাছে গিয়ে জবাই করা (গলাকাটা) একটি মৃতদেহ দেখতে পেয়ে চিৎকার দিলে তার সাথে শ্রমিকরাও চিৎকার দিয়ে ওঠেন। তাদের চিৎকার শুনে লোকজন ঘটনাস্থলে আসেন এবং মহূর্তের মধ্যে জবাই করা মৃতদেহ পড়ে থাকার খবর ছড়িয়ে পরলে এক নজর দেখার জন্য সেখানে লোকজন ভীড় জমাস। পরে রাতে থানায় খবর দিলে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে মৃতদেহটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়।
মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ হাশমত আলী বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে ঘটনাস্থলেই প্রাথমিক সুরতহাল রিপোর্ট অন্তে ময়না তদন্তের জন্য রাতেই ঘটনাস্থল থেকে জাইদুল এর মৃতদেহটি উদ্ধার করা হয় এবং সোমবার ময়না তদন্তের জন্য মৃতদেহটি নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। নিহত জাইদুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও ডাকাতীর কয়েকটি মামলা আছে বলেও জানান তিনি।
