দুর্গাপ্রতিমা বিসর্জনের আগে গঙ্গার ঘাটে কড়া নিরাপত্তার ব্যবস্থা। বিজয়া দশমীতে প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে ঘাটে নিরাপত্তা ও নজরদারির দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বিসর্জন পর্বে অশান্তি এড়াতে রাজ্য পুলিশের তরফে বিশেষ নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, বিসর্জনের ওপর নজরদারির জন্য রাজ্য পুলিশের ১৮ জন শীর্ষ আইপিএস (IPS) অফিসারকে বিশেষ দায়িত্বে নামানো হচ্ছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, কলকাতার পাশাপাশি হাওড়া, ব্যারাকপুর ও চন্দননগর পুলিশ কমিশনারেট এলাকায় আগামী ২১ অক্টোবর থেকে ২৪ অক্টোবরের মধ্যে এই সিনিয়র অফিসাররা তদারকি করবেন।
