প্রকাশিত: ১২:১৪, ১৬ অক্টোবর ২০২৬
সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সুনামগঞ্জ সদর মডেল থানা
সুনামগঞ্জে পারিবারিক কলহের জেরে রেজিয়া খাতুন নামের ৭০ বছর বয়সী মাকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত নুর আলমকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার মধ্যরাতে সদর উপজেলা জাহাঙ্গীরনগর ইউনিয়নে খাইয়াগাও এলাকায় হত্যাকাণ্ডটি ঘটে।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত রেজিয়া খাতুন একই এলাকার মৃত হাসান উদ্দিনের স্ত্রী।
পুলিশ সূত্রে জানায়, পারিবারিক কলহের জেরে বৃহস্পতিবার মধ্যরাতে মা-ছেলের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে ঘরে থাকা দা দিয়ে মাকে গলাকেটে হত্যা করেন নুর আলম। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ সময় স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত ছেলেকে আটক করা হয়।
