ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার কবলে পড়া সৌদি আরবকে সহায়তার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে অনুরোধ করতে পারেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হুথিরা ‘বেশ খারাপ আচরণ’ করছে উল্লেখ করে স্থানীয় সময় সোমবার (১২ অক্টোবর) সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমি হয়ত এরদোয়ানকে এই দ্বন্দ্বে হস্তক্ষেপ এবং সৌদির স্বার্থকে সহায়তা করতে বলব। প্রেসিডেন্ট এরদোয়ান, আমি বললে হয়ত সহায়তা করবেন।”
সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে থাকা মক্কার চুক্তির আওতায় ইতিমধ্যে সৌদিকে সামরিকভাবে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে তুরস্ক।
অপরদিকে ইরান যুদ্ধ নিয়ে তাকে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, “যুক্তরাষ্ট্র ইরানকে নিয়ে শিগগিরই সিদ্ধান্ত নেবে।”
আরও পড়ুন
হুথিদের সঙ্গে বর্তমান সংঘাত নিয়ে সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে আলোচনা হয়েছে বলেও সাংবাদিকদের জানিয়েছেন ট্রাম্প।
‘ভয়ে’ হুথিদের বিরুদ্ধে ইসরায়েলের সহায়তা নিলো না সৌদি
সৌদি আরবের সঙ্গে সম্পর্কোন্নয়নে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে হামলা চালানোর প্রস্তাব দিয়েছিলেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে তার এ প্রস্তাবে রাজি হননি সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। তার শঙ্কা, ইসরায়েলিদের সহায়তা নিলে নিজ দেশের মানুষ ক্ষুব্ধ হতে পারেন।
মঙ্গলবার ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ এক কূটনৈতিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।
সূত্রটি বলেছেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু সৌদিকে সহায়তা করতে হুথিদের বিরুদ্ধে হামলার প্রস্তাব দেন। যার লক্ষ্য ছিল সৌদির সঙ্গে সম্পর্ক শক্তিশালী করা এবং ভবিষ্যতে আনুষ্ঠানিক সম্পর্ক গড়া।
কিন্তু সাধারণ মানুষ ক্ষুব্ধ হতে পারেন এমন ভয় থেকে প্রিন্স সালমান এতে রাজি হননি।
সূত্র: আলজাজিরা
এমটিআই
