গোপালগঞ্জের কোটালীপাড়ায় পুকুরের পানিতে ডুবে সাইফা খানম (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে উপজেলার গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাইফা ওই গ্রামের ফাহিম খানের মেয়ে। সে ছিল পরিবারের একমাত্র সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির উঠানে মায়ের সঙ্গে ছাগলকে গাছের পাতা খাওয়াচ্ছিল সাইফা। এ সময় বাবার ফোন আসায় মা ঘরে গিয়ে কথা বলতে শুরু করেন। কিছুক্ষণ পর বাইরে এসে মেয়েকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুর থেকে সাইফাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
পরে তাকে দ্রুত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরিবারের একমাত্র সন্তানকে হারিয়ে স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। এ ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
যে আই
