রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের উদ্যোগে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত দৃষ্টিনন্দন রূপায়ণ লেক ক্যাসেল কনডোমিনিয়াম প্রকল্পে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিশেষ আয়োজন ‘রূপায়ণ প্রপার্টি ফেয়ার ২০২৬’। গত ২০ অক্টোবর শুরু হওয়া এই মেলা চলবে আগামী ২২ অক্টোবর পর্যন্ত।
মেলার শুভ উদ্বোধন করেন রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের ডেপুটি চিফ বিজনেস অফিসার মো. সাদ্দাম হোসেন। এই আয়োজনের মাধ্যমে আগ্রহী ক্রেতারা রূপায়ণ লেক ক্যাসেলের আধুনিক ও প্রস্তুত ফ্ল্যাটগুলো সম্পর্কে বিস্তারিত জানার পাশাপাশি বিশেষ সুযোগ-সুবিধায় পছন্দের আবাসন বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন।
উদ্বোধনী বক্তব্যে মো. সাদ্দাম হোসেন বলেন, “রূপায়ণ লেক ক্যাসেল বসুন্ধরা আবাসিক এলাকার একটি দৃষ্টিনন্দন ও আধুনিক কনডোমিনিয়াম প্রকল্প। আধুনিক জীবনযাপনের প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা, নান্দনিক স্থাপত্য এবং পরিকল্পিত আবাসনব্যবস্থার এক অপূর্ব সমন্বয় ঘটেছে এই প্রকল্পে, যা ক্রেতাদের জন্য একটি অত্যন্ত আকর্ষণীয় আবাসন গন্তব্য।”
অনুষ্ঠানে উপস্থিত রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের হেড অব মার্কেটিং শরীফুল ইসলাম তারেক বলেন, “রূপায়ণের এক্সক্লুসিভ প্রকল্পগুলোর মধ্যে রূপায়ণ লেক ক্যাসেল অন্যতম। এখানে বসবাসকারীরা সম্পূর্ণ নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশে আধুনিক জীবনের নানা সুবিধা উপভোগ করছেন। এই প্রকল্পটিতে সুইমিং পুল, জিমনেসিয়াম, শিশুদের খেলার জায়গা, সুপারশপ ও মেডিসিন কর্নারসহ আধুনিক জীবনযাত্রার প্রয়োজনীয় সব ব্যবস্থা রয়েছে।” তিনি আগ্রহী ক্রেতাদের সপরিবারে রূপায়ণ প্রপার্টি ফেয়ার ২০২৬ পরিদর্শন এবং মেলার বিশেষ সুযোগ-সুবিধা গ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের বসুন্ধরা জোনাল হেড টারজান চৌধুরী, ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং ম্যানেজার ওবায়দুল করিম মাসুম এবং ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং বিভাগের নূর হোসেনসহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
তিন দিনব্যাপী চলা এই মেলায় আগ্রহী ক্রেতারা রূপায়ণ লেক ক্যাসেলের আবাসনসুবিধাগুলো সরেজমিনে ঘুরে দেখার পাশাপাশি প্রকল্প-সংশ্লিষ্ট যাবতীয় তথ্য সংগ্রহ এবং বুকিং বা ফ্ল্যাট কেনার বিষয়ে বিস্তারিত আলোচনা করার সুযোগ পাচ্ছেন।
