নিয়ামতপুরে র্যালি ও আলোচনা সভায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:৫২:০৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নওগাঁর নিয়ামতপুরে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে।
সোমবার উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
শুরুতে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা রানী পালের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মুরশিদা খাতুন।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শরিফ উল আলম এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকসহ অনেকে উপস্থিত ছিলেন।

