স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট দলের মালামাল চুরির ঘটনায় রাজশাহী নগরীর কাজলা এলাকা থেকে আরও ৩ লাখ টাকা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার এ ঘটনায় গ্রেপ্তার মোজাম্মেলের ভাড়া করা একটি বাড়িতে অভিযান চালিয়ে এই অর্থ উদ্ধার করা হয়।
এ নিয়ে চাঞ্চল্যকর এই চুরির ঘটনায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তবে এখনো দুটি লাগেজসহ কিছু মালামাল ও একটি ব্লেন্ডার মেশিন উদ্ধার বাকি রয়েছে।
এর আগে গত ১৪ অক্টোবর সকালে রাজশাহীর পুঠিয়া উপজেলার তারাপুর মোড়ে চলন্ত কাভার্ড ভ্যানের তালা ভেঙে বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি করে দুর্বৃত্তরা।
পরে রাজশাহী জেলা পুলিশ সুপার মো. মামুন অর রশীদের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার এবং চুরি হওয়া মালামালের একটি অংশ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, বাকি মালামাল উদ্ধারেও অভিযান অব্যাহত রয়েছে।
The post রাজশাহীতে বিসিবির চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার, আটক মোজাম্মেল appeared first on সোনালী সংবাদ.
