
বাজিতপুরে আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে র্যালী আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত।
ঘর থেকে শুরু করি, দূযোর্গ সহনশীল দেশ গড়ি এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের বাজিতপুরে আন্তজার্তিক প্রশমন দিবস পালিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও দূযোর্গ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে এক বিশাল র্যালী অনুষ্ঠিত হয়।
এই র্যালীর নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জালাল উদ্দিন, উপজেলা দূর্যোগ ব্যবস্থপনা বিভাগের কর্মকর্তা মো: রেজাউল হক।
র্যালী শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন ্উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জালাল উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা বাবুল মিয়া, উপজেলা সিনিয়র সহকারী প্রকৌশলী বনি আমিন, সংসদ সদস্যদের এপিএস ওয়াসিমুল হক, সাবেক উপজেলা বিএনপির সহ-সভাপতি মোস্তফা আমিনুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসিম মাহমুদ জসিম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা আবু সাইদ মোল্লা, উপজেলা জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী জসিম উদ্দিন সহ সকল নেতৃবৃন্দ।
