মিরসরাইয়ে দুর্গাপূজার উৎসবের সময় বিদ্যুৎস্পর্শে প্রিয়াঙ্কা দাশ (৩০) নামে এক গৃহবধূ মারা গেছেন। সোমবার খৈয়াছরা ইউনিয়নের উত্তর আমবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার দাসবাড়ির পলাশ দাসের স্ত্রী। পুলিশ ও ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা পুকুর থেকে মরদেহ উদ্ধার করেছেন। স্টেশন ইনচার্জ শাহ্লাং মারমা বলেন, আমবাড়িয়া এলাকার পুকুর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। এসআই আব্দুল ওয়াহাব সরকার বলেন, নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়। পল্লী বিদ্যুতের জোনাল অফিসের ডিজিএম আদনান আহমদ চৌধুরী বলেন, বিদ্যুতের তার ছিঁড়ে গেছে এমন অভিযোগ কেউ জানায়নি। কীভাবে মারা গেল তদন্ত করে দেখছি।