৮ নভেম্বর রবিবার কালীপুজো। চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে কালীপুজোর আগেই আগাম প্রস্তুতি শুরু করল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। ২৩ অক্টোবর শুক্রবার, নৈহাটির বড়মার মন্দির চত্বর, গঙ্গার ঘাট এবং অরবিন্দ রোড পরিদর্শন করলেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার অমিত কুমার। মন্দিরে বিপুল জনসমাগম নিয়ন্ত্রণ করতে, যান চলাচল স্বাভাবিক রাখতে এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন তিনি। কালীপুজোকে কেন্দ্র করে যাতে কোনও বড় বিপত্তি না ঘটে, তার জন্য গোটা পরিস্থিতির উপর কড়া নজর রাখা হবে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার। ২৫ অক্টোবর রবিবার, বড়মার কাঠামো পুজো।
