২৫ রানের সাথে ৩ উইকেট, সঙ্গে ম্যাচসেরা সাকিব
যুক্তরাষ্ট্রে আটলান্টা ওপেনের সেমি
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
যুক্তরাষ্ট্রে আটলান্টা ওপেনের সেমিফাইনালে আটলান্টা লাইটিংয়ের বিপক্ষে জিতেছে সাকিব আল হাসানদের আটলান্টা ফায়ার। ম্যাচজুড়ে ব্যাটিং-বোলিংয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ম্যাচসেরা হয়েছেন টাইগার অলরাউন্ডার। ৩২ রানে জিতে ফাইনালের টিকিট কেটেছে ফায়ার।
রোববার ভোরে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সাকিবের দল। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে হারিয়ে ১৬১ রান জমায় ফায়ার। জবাবে ১৮.৫ ওভারে ১২৯ রানে গুটিয়ে যায় লাইটিং।
রানতাড়ায় নেমে সুবিধা করতে পারেনি লাইটিং। সাকিবের তাণ্ডবে হিমশিম খায় দলটি। ৪ ওভারে কেবল ১৪ রান খরচায় ৩ উইকেট তুলে নেন তিনি। সর্বোচ্চ ২৬ রান করেন জাসদীপ সিং।
এরআগে ব্যাটে নেমে ভালো সংগ্রহ গড়ে ফায়ার। সাকিব ২২ বলে করেন ২৫ রান। সঙ্গে উন্মুক্ত চাঁদ ৫৭ ও পার্থ পাটেল ৩০ করে আনেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
