স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগীত পরিচালক, সুরকার ও কণ্ঠযোদ্ধা সুজেয় শ্যাম দ্বতীয় মৃত্যুবার্ষিকী আজ। আজ থেকে দুই বছর আগে ২০২৪ সালের ১৮ অক্টোবর দিবাগত রাত তিনটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মুত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।
বাংলাদেশের সংগীতাঙ্গণের কিংবদন্তীতুল্য সুজেয় শ্যাম ১৯৪৬ সালের ১৪ মার্চ তৎকালীন ব্রিটিশ ভারতের সিলেট জেলায় জন্মগ্রহণ করেন সুজেয় শ্যাম। তাঁর বাবা অমরেন্দ্র চন্দ্র শাহ ছিলেন একটি বিদ্যালয়ের সহকারী এবং 'ইন্দ্রেশর-টি' নামে একটি চা বাগানের মালিক। তার শৈশব কেটেছে সিলেটের চা বাগানে আর পাহাড়ি এলাকায়। দশ ভাইবোনের মধ্যে সুজেয় ছিলেন ষষ্ঠ।
সংগীতে অবদানের জন্যে একাধিক জাতীয় পুরস্কার পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা সুজেয় শ্যাম। ২০১৮ সালে পেয়েছেন একুশে পদক। একাত্তরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শেষ গান এবং পাকিস্তান হানাদার বাহিনীর আত্মসমর্পণের পর প্রথম গানটির সুর করেছিলেন সুজেয় শ্যাম। গীতিকার শহীদুল আমিনের লেখা ‘বিজয় নিশান উড়ছে ওই’ গানটির সুর ও সংগীত পরিচালনা করেন তিনি। গানটির প্রধান কণ্ঠশিল্পী ছিলেন অজিত রায়।
সুজেয় শ্যামের সুর করা অন্য গানগুলোর মধ্যে ‘রক্ত দিয়ে নাম লিখেছি’, ‘রক্ত চাই রক্ত চাই’, ‘আহা ধন্য আমার জন্মভূমি’, ‘আয়রে চাষি মজুর কুলি’, ‘মুক্তির একই পথ সংগ্রাম’, ‘শোন রে তোরা শোন’ প্রভৃতি উল্লেখযোগ্য।
২০০৬ সালে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ে বাংলাদেশ বেতারে প্রচারিত ৪৬টি গানের সংকলন নিয়ে স্বাধীন বাংলা বেতারের গান শিরোনামের একটি অ্যালবামের সঙ্গীত পরিচালনা করেন। এর ধারাবাহিকতায় পরবর্তীতে ২০১৩ সালে আরও ৫০টি গানের সংকলন নিয়ে স্বাধীন বাংলা বেতারের গান - ২ নামে আরেকটি অ্যালবামের সঙ্গীত পরিচালনা করেন।
ওয়াইএফ/০২
